শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোডেক এর উদ্যোগে বাগেরহাট জেলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচী

বাগেরহাট সদর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪

কোডেক এর উদ্যোগে বাগেরহাট জেলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ।
‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ -স্লোগানকে সামনে রেখে অদ্য ৩ জুলাই’২০২৪ তারিখ ”রণ বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয় ও দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কর্সূচীর শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, বাগেরহাট। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সহকারী কমিশনার সেখ সাকির হোসেন, কোডেক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ তাদের আলোচনায় পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কোডেক এর এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। গাছের যতœ, পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠন ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ কর্মসূচী সফল হবে। এখানে উল্লেখ্য প্রতি বছরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে এমন দিনের সংখ্যা বিশ্বে ১৯৮০’র দশকের তুলনায় এখন দ্বিগুণ বেড়েছে – বলা হচ্ছে বিবিসি’র এক বিশ্লেষণে। এ পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। এই বিষয়টি মাথায় রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক এ বছর বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করেছে । তারই অংশ হিসেবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরনের মাধ্যমে এ কর্মসূচী শুভারম্ভো করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com