শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দীর্ঘ সপ্তাহ পর শুরু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪

এক সপ্তাহ পর ফের শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষনাবেক্ষনের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিনাঞ্চলে লোড সেডিং অনেকটা কমতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তিনি আরো জানান, আমাদের ০৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিলো। কিন্তু দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকাল সাড়ে চারটায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। আমরা বর্তমানে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছি। উল্লেখ্য ২০১৩ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ১ হাজার ২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) যৌথ বিনিয়োগে ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এতে দেশের বিদ্যুতের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে কেন্দ্রটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com