শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজায় গত ২৪ ঘণ্টায় ৫ সাংবাদিকসহ ২৯ ফিলিস্তিনি নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তাদের মধ্যে অন্তত পাঁচজন সাংবাদিক রয়েছে।
গতকাল শনিবার (৬ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত সাংবাদিকরা হলেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির প্রতিনিধি আমজাদ জাহজাহ ও রিজক আবু আশকিয়ান। গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর প্রতিনিধি ওয়াফা আবু দাবান। তারা তিনজন নুসিরাত শরণার্থী শিবিরে নিহত হয়েছেন। এছাড়া ডিপ শট মিডিয়া প্রোডাকশনের প্রতিনিধি সাদি মাদুখ ও আহমাদ সুক্কার গাজা স্ট্রিপে নিহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। তাদের নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে। সূত্র : আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com