শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্যা কবলিতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

উলিপির (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

কুড়িগ্রামে বন্যা কবলিতের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। শুক্রবার সকালে (৫ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের ঝুমকার চরে সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত বানবাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। পরে তিনি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মুসফিকুল আলম হালিম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ গোলাম মর্তুজা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com