রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেলান্দহ নাংলা ইউনিয়নে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৮ জুলাই সোমবার দুপুরে নাংলা ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫০ জন পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার গুঁড়ামসলা ইত্যাদি বিতরণ করেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকি, মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বাদশা, নাংলা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ বায়োজিদ, সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগম, শিউলি বেগম, ইউপি সদস্য আব্দুল হালিম,ইউপি সদস্য শহিদুল্লাহ, বুধু শেখ, আনছার আলী, সমাজ সেবক আব্দুল্লাহ বিশু প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com