শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। ১০ জুলাই দুপুর ১/ ২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব এএসএম হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা স্থানীয় বিভাগের পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারি কমিশনার( ভূমি) সৈকত রায়হান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ ই আগস্ট শহিদ সদস্যদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এরপরে সমাধিতে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাক্ষর করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com