শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এখন সুনামগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি দেওয়া সৈয়দ আবেদ আলী তাঁর গাড়িচালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ ব্যক্তি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে এখন সর্বত্র আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে সরব। আবেদ আলী পিএসসির কোন চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন এ নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গটি নিয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ২০১৬ সালে পিএসসিতে চেয়ারম্যান হিসেবে যোগদান করি। এর আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। আমি কখনো তাঁকে দেখিনি।’ মোহাম্মদ সাদিক গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৪ আসন (সদর ও বিশ্বম্ভরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ফেসবুকে অনুসারীদের ‘টাকায় মগ্ন’ না হওয়ার পরামর্শ দিয়েছেন আবেদ আলীর ছেলে সিয়ামফেসবুকে অনুসারীদের ‘টাকায় মগ্ন’ না হওয়ার পরামর্শ দিয়েছেন আবেদ আলীর ছেলে সিয়াম
মোহাম্মদ সাদিক বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম। তারও আগে ওই লোকের (আবেদ আলী) চাকরি গেছে বলে শুনেছি। ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বরখাস্ত হন। পরে তাঁকে চাকরিচ্যুতও করা হয়।’
পিএসসির চেয়ারম্যান থাকাকালে মোহাম্মদ সাদিকের ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সাদিক স্যার যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। সাদিক স্যারের গাড়িচালক ছিলেন আবু বকর সিদ্দিক নামের একজন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com