শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাটকা ইলিশ চেনার উপায় কী?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

বর্ষার মৌসুমে বাজারে সহজলভ্য হয়ে ওঠে ইলিশ মাছ। তবে বাজারে গিয়ে ইলিশ কেনার সময় অনেকেই ঠকে যান। টাটকা ইলিশ কিনতে গিয়ে অনেকেই বাসি-পচা মাছ কিনে আনেন বেশি দাম দিয়ে। আবার অনেকের দাবি, কিছু ইলিশ মাছে স্বাদ তেমন পাওয়া যায় না। আসলে সাগর ও নদী থেকেই ইলিশ মাছ সংগ্রহ করা হয়। তার মধ্যে নদীর মাছই নাকি বেশি সুস্বাদু। অভিজ্ঞদের মতে, ইলিশ মাছ কেনার সময় প্রথমেই লক্ষ্য রাখতে হবে সেটি উজ্জ্বল ও রূপালি কি না।
সাধারণত পদ্মা-মেঘনার ইলিশ বেশি উজ্জ্বল হয় সাগরের ইলিশের তুলনায়। মনে রাখবেন, যে ইলিশ যত বেশি উজ্জ্বল সেটি খেতে ততই সুস্বাদু। জেনে নিন টাটকা ইলিশ কেনার সময় আরও যেসব বিষয় দেখবেন-
শক্ত না নরম পরীক্ষা করুন: ইলিশ মাছ টাটকা আছে কি না তা যাচাই করতে সেটি শক্ত না নরম পরীক্ষা করুন। যদি কোনো ইলিশ অত্যন্ত নরম হয় কিংবা হাতে নিতেই মাথা ও লেজ ঝুলে যায় তাহলে বুঝবেন সেটি অনেক পুরোনো। এমন ইলিশের স্বাদ বেশি নয়।
কানকো দেখে নেবেন: ইলিশ মাছ কেনার সময়ে ভালো করে কানকো দেখে নেবেন। মাছের কানকো লাল থাকলে বুঝবেন সেটি টাটকা। যদি কানকো বাদামি কিংবা ধূসর হয় তাহলে বুঝবেন সেটি মোটেও তাজা হয় নয়।
মুখ যত সরু, স্বাদ তত বেশি: যে ইলিশের মুখ যত সরু হয় সেটির স্বাদ তত বেশি। তাই বাজারঘুরে সরু মুখের ইলিশ কিনুন।
মাছের চোখও দেখবেন: একই সঙ্গে ইলিশ মাছের চোখও দেখবেন। নীল, স্বচ্ছ কিংবা উজ্জ্বল চোখের ইলিশের স্বাদ অনেক বেশি হয়। আবার অনেক ইলিশের চোখ ভিতরের দিকে ঢুকে থাকে। সাধারণত হিমঘরে রাখলে মাছগুলো এমন হয়ে যায়। সেই মাছে স্বাদ ভালো হয় না।
মাছের গন্ধ বুঝে কিনুন: ইলিশ কেনার সময় সবার আগে যা যাচাই করতে হবে, তা হলো গন্ধ। তাই অবশ্যই মাছ কেনার সময় সেটি থেকে গন্ধ বের হচ্ছে কি না তা দেখে কিনুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com