বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে গ্রেফতার মাদক ব্যবসায়ী উত্তম কাহারকে আদালতে প্রেরণ

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯ বোতল বিদেশী মদসহ উত্তম কাহার(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১৩ জুলাই) দুপুরে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, থানার এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে শুক্রবার (১২ জুলাই) রাতে উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের জেরিন চা বাগানের ডলুবাড়ী এলাকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উত্তম কাহার(২৮)-কে আটক করে পুলিশ। আসামী উত্তর কাহার শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানস্থ ডলু বাড়ী এলাকার মৃত উমা শংকর কাহার এর ছেলে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উত্তম কাহারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com