শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে সংবাদ সম্মেলন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বাগেরহাটের চিতলমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শিবপুর শরীফ পাড়া গ্রামের টুকু শেখের ছেলে মোঃ আবজাল শেখ। ঘেরের পাড় ও নেট কেটে ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধনের অভিযোগ “ শিরো নামে” অনলাইন চ্যানেল ঝর্ণা টিভিতে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে আবজাল শেখ। ১৩ জুলাই (শনিবার) বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব চিতলমারী এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। আবজাল শেখ জানান, তার ও তার ছেলেদের বিরুদ্ধে যে, সংবাটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিপক্ষ শেখ আনিস একজন অসৎ লোক। তার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আর যে ঘেরটি নিয়ে অভিযোগ করেছে তা ওর নিজের নয়। ওই ঘেরকে পুঁজি করে দীর্ঘ ৩ বৎসরাধিক এলাকার নিরহ মানুষদেরকে মিথ্যা ও কাল্পনিক মামলা সাজিয়ে একের পর এক হয়রানী করে আসছে আনিস। সংবাদ সম্মেলনে আবজাল আরো জানান, অনিস তার কাছে ঘের বাবদ নগদ জমার কোন টাকাই পাবেনা। বরং ওর কাছে এলাকার শতশত মানুষ লাখ লাখ টাকা পাবে। ও একটা প্রতারক ও জন বিচ্ছন্ন লোক বল্লে ভুল হবেনা। তিনি উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিবপুর ইউপি’র ৭ নং- ওয়ার্ড সদস্য মো: লিটন শেখ, স্থানীয় দুল মোহম্মদ শেখ, মো: জাবেদ আলী শেখ ও ছারা বেগম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com