শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিরার কনসার্টের জন্য হাফটাইমের বিরতি ২৫ মিনিট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট অন্য সব কোপা আমেরিকার থেকে একটু আলাদা। যুক্তরাষ্ট্রে আয়োজন, তার উপর ফাইনালে নেই ব্রাজিল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে যাদের প্রতিপক্ষ ২৩ বছর পর ফাইনালে উঠে আসা কলম্বিয়া। অন্য যেকোন ফাইনালের মতই এটিও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ। যেখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছিল।
অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনা করছে ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে দলগুলোর- এমনটাই জানাচ্ছে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com