শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোকাসোকা ইয়াশের প্রেমে ফারিণ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

‘সিনেমা হইলে এতক্ষণে প্রেম হয়ে যেত’ সুন্দরী তরুণীর মুখে এমন কথা শুনলে যে কেউ একটু অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক। বিয়ে বাড়িতে বোনের বান্ধবীর সঙ্গে ধাক্কার পর এমন একটি কথা শুনে অভিনেতা ইয়াশ রোহানও চমকে গিয়েছেন। আর তাকে এ কথাটি শোনালেন সুন্দরী নায়িকা তাসনিয়া ফারিণ। ঢাকা থেকে গ্রামে এসেছেন বান্ধবীর বিয়েতে। আর সেই বিয়ে বাড়িতে বান্ধবীর ভাইয়ের সঙ্গেই তার খুনশুটি শুরু হয়। মনে মনে বোকাসোকা ইয়াশ তাকে পছন্দও করেন। কিন্তু সুন্দরী ফারিণ কি তাকে ভালোবাসেন নাকি শুধু পছন্দ করেন? বিয়ের শেষে ফারিণ ঢাকায় ফিরে আসেন। এরপর বিয়ে বাড়ির গল্প অন্যদিকে মোড় নেয়।
‘আহারে মন’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা দিলেন ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। অপূর্ণ রুবেলের রচনায় নাটকটির গল্প ও পরিচালনায় ইমরাউল রাফাত। রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে এটি শিগগির প্রচার হবে।
নির্মাতা বলেন, এরই মধ্যে নাটকটির জন্য অনেকে প্রশংসা করেছন। সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি। ফারিণ ও ইয়াশ দারুণ অভিনয় করেছেন। বিনোদনের সব রকম উপকরণ নাটকটিতে আছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com