শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রাম্পকে গুলি করা বন্দুকধারী রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এ ঘটনা ঘটে। তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন ট্রাম্প। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস। গুলি করার পরপরই ট্রাম্প মে বসে পড়েন। তাঁর ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে। এই হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা একজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। আর গোয়েন্দা সংস্থার সদস্যদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী ক্রুকস। বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই। ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট-সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তাঁর জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবে লেখা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com