বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সন্ত্রাস ও সহিংসতার সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কোন সম্পৃক্ততা নেই-ববি কোটা আন্দোলন সমন্বয়কারী-সুজয় শুভ

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

দেশব্যাপি ন্যায় কোটা ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় রেখে বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ বলেছেন, সন্ত্রাস ও সহিংসতার সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কোন সম্পৃক্ততা নেই এবং এটাকে আমরা ঘৃনা করি। এসময় তিনি আরো বলেন আমরা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করে আসছিলাম।কিন্ত আন্দোলন চলাকালীন সময়ে দেশব্যাপি নানা অনাকাঙ্খিত ঘটনার পেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে চাইনি। শনিবার (২৭) জুলাই বিকাল সাড়ে ৪টায় বরিশাল বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে সুজয় শুভ একথা বলেন। এসময় তারচার পাশে কোটা আন্দোলন চলাকালীন সময়ের কিছু সংক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমন্বয়কারী সুজয় শুভ আরো বলেন, নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির পেক্ষিতে যে, সমাধান করেছে,আমরা মনে করি তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে। তবে সারাদেশের শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ^বিদ্যালয়ের প্রেক্ষাপটে ভিন্ন দাবী রয়েছে। এখানে তারা অনতিবিলম্ভে হল খুলে দেওয়ার দাবী সহ বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোন ধরনের মামলা বা হয়রানি করা যাবে না।,শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোন ধরনের হয়রানি করা যাবে না এছাড়া ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার এই ৪ দফা দাবী সংবাদ সম্মেলনে তুলে ধরেন। শুভ আরো বলেন আমরা অহিংস আন্দোলনে বিশ^াসী এবং আমাদের উপরোক্ত দাবীগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবী করেন তারা। এছাড়া এই মুহুর্তে বিশ^বিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় আমাদের কোন কর্মসূচি নেই। সারাদেশের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী করনীয় গণমাধ্যমের কাছে তুলে ধরব। এরপূর্বে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদার বৈঠক হয় বলে এক বিশেষ সংস্থার সদস্য বিষয়টি নিশ্চিত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com