শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়া সদর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ১৫০০ জন খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবু সাঈদ বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে বগুড়া সদর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ১ হাজার ৫ শত খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম, ফাঁপোর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, শেখেরকোলা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা হাকিম, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর ইসলাম আতিক, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, জেলা যুবলীগের উপক্রীড়া সম্পাদক আরিফুর রহমান বাপ্পি, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আঃ মজিদ, যুবলীগ নেতা রুবেল হোসেন, ইব্রাহিম হোসেনসহ ১১ টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আলু ২ কেজি, তেল ১ কেজি, ডাল ১ কেজি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com