শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী বট বৃক্ষ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাঁদহাট বাজারের শতবর্ষী বট বৃক্ষ। সরেজমিনে দেখাগেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারের ১২০ বছরের পুরনো বটগাছটি এখনও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এলাকার কোন বয়স্ক লোকও বলতে পারেনি কে এই গাছটি লাগিয়েছিলো। ইউনিয়ন ভূমি অফিস, কালি মন্দির ও কৃষি ব্যাংক সংলগ্ন, এই বট গাছটি এখনও তরতাজা সবুজ পাতা ও কিছু পরগাছা নিয়ে বেঁচে আছে মাথা উঁচু করে। বাজারের ব্যাবসায়ী মোস্তফা হোসেন বলেন আামার বয়স ৬০ বছর, আমি জন্মের পর থেকেই এই গাছটি এরকমই দেখে আসছি। তবে কে এই গাছটি লাগিয়েছে সেটা কেউই বলতে পারেনা। বাজার বণিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য ইমারত হোসেন দুলাল বলেন এই গাছের পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ। এই নদে প্রতি বছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আর এই গাছের নিচেই স্টেজ তৈরি করে থাকি। এর আশেপাশেই আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু আমিও বলতে পারছিনা কে গাছটি লাগিয়েছে। চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, অত্র এলাকার মধ্যে সব চাইতে পুরনো বট বৃক্ষ এটি। এই বট বৃক্ষের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। গরমের সময় একটু ছায়া পাওয়ার জন্য এই বটগাছের নিচে আশ্রায় নিয়ে থাকে শত শত লোক। বাজারে কেউ কাউকে খোজার প্রয়োজনে ঠিকানা বা স্থান দিয়ে থাকে এই বটগাছের তলার। দিন দিন হারিয়ে বসতে চলেছে এই ছায়াদানকারী বট বৃক্ষ, এক সময়ে দেশের প্রতিটি এলাকায় দেখা যেতো এই বটগাছ। সেটি এখন প্রায় বিলুপ্তির পথে, কোথাও কোথায় দু একটি দেখা মিলে, তার অংশ হিসেবে রয়েছে নগরকান্দার চাঁদহাট বাজারের ১২০ বছরের এই বয়স্ক বট বৃক্ষটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com