বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে উদযাপিত হয়েছে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এরপর সিও অফিস মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন শিকদার সহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে দোয়া শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com