বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমাদের কন্যা মেহাও তো ছাদে খেলতে যেতে পারত: ইরেশ যাকের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে সাড়ে ছয় বছরের রিয়া গোপ। রিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর অনেকে মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকও জানাচ্ছেন কেউ কেউ। অভিনয়শিল্পী ও প্রযোজক ইরেশ যাকের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি থামাতাম না। থামাতে পারতাম না।’
কোটা সংস্কার আন্দোলনে গিয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা ঘটেছে। ইরেশ লিখেছেন, ‘ও (মেহা) যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে।’ ইরেশ যাকের ও মিম রশীদ দম্পতির মেয়ে মেহা রশীদ যাকেরের জন্ম ২০১৯ সালের ৭ আগস্ট। এখন মেহার বয়স ৪ বছর ১১ মাস। মেহার দাদা-দাদি অভিনেতা আলী যাকের ও অভিনেত্রী সারা যাকের। খালা অভিনেত্রী মিথিলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com