শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যায়, সমাধানে যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মোবাইল ডাটা ব্যবহারের সবচেয়ে খারাপ দিক হচ্ছে, দ্রুত ডাটা ফুরিয়ে যায়। বারবার ডাটা কিনে ব্যবহার করতে হয়। এতে মাস শেষে মোবাইল ডাটার জন্য বেশ অনেকটাই খরচ হয়ে যায়। তবে ইন্টারনেট ব্যবহারে একটু সচেতন হলেই এই সমস্যার সমাধান করতে পারবেন।
দেখে নিন কোন বিষয়গুলোতে খেয়াল রাখবেন- >> কোন অ্যাপ কত ডাটা খরচ করছে সবার প্রথমে সেটা জানতে হবে। যে অ্যাপগুলো বেশি ডাটা খরচ করে, তার ব্যবহার কমাতে পারেন। এটি ফোনের সেটিংসে গেলেই পেয়ে যাবেন। সেখান থেকে সেসব অ্যাপ বেশি ডাটা খরচ করে সেগুলো বন্ধ করে দিন।
>> অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের প্রচুর ডাটা খরচ করে। ব্যবহার না করলেও অ্যাপগুলো চলতে থাকে এবং ডাটা খরচ করে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন।
>> হাই-কোয়ালিটি ভিডিওগুলো কম দেখুন। ইউটিউব, ফেসবুকে যে ভিডিও দেখেছেন, তা যদি অনেক হাই-কোয়ালিটিতে চলে তাহলে দ্রুত ডাটা শেষ হয়ে যাবে। মোবাইল ডাটা দিয়ে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে লো কোয়ালিটি স্ট্রিমিং ডাউনলোড অপশন ব্যবহার করতে পারেন।
>> যখন কাজে লাগছে না সেই সময়টা ইন্টারনেট অফলাইন মোড ব্যবহার করুন। বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।
>> ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। এর ফলে ইন্টারনেট ও স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি যখনই সুযোগ আসবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com