শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাসকালইয়ে প্রণোদনা পাচ্ছেন ১০০০ কৃষক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় প্রান্তিক ১০০০ কৃষক ও কৃষাণী পচ্ছেন প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বাসসকে বলেন, খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৬০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ২৫০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ২২৫ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ১৪০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ১২৫ জন কৃষক প্রণোদনার বীজ-সার পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হবে।
সেই হিসেবে ৫ হাজার কেজি মাসকলাই বীজ, ৫ হাজার কেজি এমওপি সার ও ১০ হাজার কেজি ডিএপি সার বরাদ্দ পাওয়া গেছে। এসব সার বীজ বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। দ্রুত প্রণোদনার এসব বীজ-সার বিতরণ শুরু করা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, প্রণোদনার এসব বীজ সার প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিতরণ করা হবে। এগুলো দিয়ে কৃষক ১০০০ হাজার বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ করবেন। এতে জেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। গত বছর জেলার ৭৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রণোদনার মাসকলাইয়ের বীজ সার বিতরণ করা হয়েছিল। এ বছর ২৫০ জনকে বাড়িয়ে ১০০০ কৃষক ও কৃষাণীর মাঝে মাসকলাইয়ের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় গত বছর ১৮০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়। এ বছর ২৬০ জন কৃষক ও কৃষাণী প্রণোদনার বীজ-সার পাবেন।
গত বছর কৃষক প্রণোদনার বীজ সার দিয়ে ১৮০ বিঘা জমিতে মাসকলাই চাষাবাদ করেছিলেন । এ বছর তারা ২৬০ বিঘা জমিতে মাস কলাইয়ের আবাদ করতে পারবেন। এতে এ উপজেলায় ৮০ বিঘা জমিতে মাসকলাইয়ের আবাদ বাড়বে। আমার সেভাবেই প্রান্তিক কৃষক নির্বাচন করে প্রণোদনার বীজ-সার বিতরণ করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com