শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিটির ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলায় তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার (২২ আগস্ট) তথ্যপ্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. জিল্লুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব পালন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া এই ছয় কর্মকর্তা হলেন-বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com