শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে: চরমোনাই পীর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

ভারত কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে ‘দিল্লির ক্রীতদাস’ খুনি শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ‘নোয়াখালী সুপার মার্কেট মোড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমে’ তিনি এ অভিযোগ করেন।
রেজাউল করিম বলেন, ভারত পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এই দেশকে একটি নতজানু, তাবেদার ও পঙ্গুরাষ্ট্র হিসাবে দেখতে চায়। তারা (ভারত) আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে ‘দিল্লির ক্রীতদাস’ খুনি
হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে আমরা মনে করি। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনা কালে শুকিয়ে মারছে। এ জন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে, জাতিসংঘে বিষয়টি উত্থাপন করতে হবে।
তিনি বলেন, আজকে বিপ্লবোত্তর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে। জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লবের সুফল না পাওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
বানভাসি মানুষের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের পানিতে আজকে আমরা ডুবে মরছি।
হু হু করে পানি বাড়ছে। বানভাসিদের রক্ষায় প্রত্যেককেই মানবিকতার দিক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্যাসিবাদী সরকারকে আমাদের ওপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত এদেশে যেসব অনাচার করেছিল, আমরা তার কিছুই ভুলিনি। ভারত সেসবের দায় এড়াতে পারে না।
জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা ইউসুফ ভূইয়া, মাওলানা ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com