বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নকলায় ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে নকলা পৌরসভার দাখিল মাদ্রাসায় জামাতের সাবেক, বর্তমান কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। নকলা থানা আমির মাওলানা গোলাম সারোয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলার প্রচার সম্পাদক আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান, সাবেক আমির মুফতি খাদিমূল ইসলাম এবং বাবর আলী মাষ্টার, শিবির সভাপতি আশিকুর রহমান প্রমুখ। এ সময় শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ও জেলার প্রচার সম্পাদক আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান, সাবেক আমির মুফতি খাদিমূল ইসলাম এবং বাবর আলী মাষ্টার, সাংবাদিক রেজাউল হাসান সাফিতসহ সকল উনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এবং শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন শেখা, বোঝা ও আমল করার ওপর গুরুত্বারোপ করবেন, জামায়াতের কর্মী মানে সমাজ কর্মী হতে হবে। সংগঠনের মৌলিক কাজগুলো নিয়মিত করেবেন, বিশেষ করে গ্রুপ ভিত্তিক দাওয়াতী কাজের নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজ নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা ও আহতদের পাশে থাকা এবং বর্তমান পানিবন্দী জনগণের জন্য দোয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com