শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে বামুনিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

আশরাফুল হক কাজল স্থলবন্দর প্রতিনিধি চিলাহাটি
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নীলফামারীর ডোমারে ৫নং বামুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা ও কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু করে ইউনিয়নের বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ওয়ার্ডের দলীয় কর্মীরা শ্লোগান নিয়ে সভা স্থলে জড়ো হয়। পরে এক আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের আহবায়ক মোজাদ্দেদ আলফে সানী’র সভাপতিত্বে সদস্য রেজোয়ন কবির সেনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধরণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান বক্তা উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত। অনুৃষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, রায়হান করিম বাবু, রকিবুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, বামুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন মিয়া সুজন, জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল আলম ভুট্টু, যুবনেতা লেলিন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদল সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। গণহত্যাকারী সাবেক প্রধান মন্ত্রী খুনি হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের জোর দাবী করেন এবং আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com