শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্লী বিদ্যুতের তারে স্বপ্ন পুড়ে ছাই খামারি আলিমের

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনে সৃষ্ট আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের খামারি আব্দুল আলিমের। আগুনে বিদ্যুৎ লাইনের নিচে থাকা আলিমের মুরগির খামারের এক হাজার ব্রয়লার মুরগি পুড়ে ভষ্মীভূত হয়েছে। ভূক্তভোগী আলিম জানান, ১৭ দিন আগে খামারে এক হাজার মুরগি তুলেছিলেন যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। আর মাত্র ১৫ দিন পর সে মুরগিগুলো বিক্রি করতে পারত। তবে গত রোববার দুপুরের দিকে তার খামারের উপর থাকা পল্লী বিদুতের বিদ্যুৎ সরবরাহ লাইনের দুইটি তার একটি আরেকটির সংস্পর্শে এসে আগুন ধরে যায়। পরবর্তীতে সেই আগুন ছিটকে তার খামারের উপর পরে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার পুরো খামার জুড়ে। এরপর আগুনে খামারে থাকা এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে পল্লী বিদ্যুতকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। তবে বিষয়টি দেখার জন্য সেখানে কেউ যায়নি বলে জানান তিনি। আলিমের দাবি অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com