শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা জিলানীর উপরে হামলার প্রতিবাদে নাজিরপুর বিএনপির বিক্ষোভ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুর জেলার নাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ১৪ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলায় বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা জানান, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের নিজ বাড়ীতে আসার সময় ঘোনাপাড়া নামক স্থানে বসে আওয়ামী স্ব-শস্ত্র সন্ত্রাসী ক্যাডাররা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা জিলানীর গাড়ী বহরে হামলা করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও আন্তর্জাতিক ক্রীকেট এর ১নম্বর আম্পেয়ার শওকত আলী শিকদারকে নৃসংস ভাবে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ শেষে উপজেলার চৌড়ঙ্গীর মোড়ে পথসভা করেন। এ সময় বক্তব্য রাখেন, মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি, সদস্য সচিব রিয়াজ উদ্দিন ফরাজী প্রমুখ। বক্তারা পৃথক পৃথক বক্তৃতায় বলেন, গত ৫ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশে থেকে পালিয়ে গেলেও দেশের বিভিন্ন স্থানের আওয়ামী স্ব-শস্ত্র ক্যাডাররা গোপালগঞ্জে ঘাপটি মেরে থেকে একাধিকবার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, প্রশাসন এখনও কেন নিরব দর্শকের ভূমিকা পালন করছে? এ-নিয়ে জনমনে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে। আমরা এই বিক্ষোভ থেকে অন্তবর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে অবশ্যই উপযুক্ত দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com