শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কখনোই বৈধ সরকার ছিল না ‘আ. লীগ , সন্ত্রাসী কায়দায় ক্ষমতা দখল করেছে তারা: প্রফেসর ড. শহীদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার ছিল না, সন্ত্রাসী কায়দায় তারা ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. শহীদুজ্জামান। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাওয়ায় জুলাই বিপ্লবে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি। সেখানে কথা বলেন একাধিক সাবেক সেনা কর্মকর্তারা। বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। তবে পরিস্থিতি অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা।
তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবে গুলি না করার সিদ্ধান্ত নিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী, তা ইতিহাসে বিরল। বলেন, দেশে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। তবে ছোট ছোট গোলযোগ তৈরি করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com