বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোলে সাংবাদিক সুমনের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার দোশর বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিল নকশায় দৈনিক নোয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে স্থলবন্দর কর্তৃপক্ষ মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। রবিবার (১৫ সেপ্টেম্বর)সকাল ১১.৩০ মিনিটে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব বেনাপোল ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের স্ব স্ব ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ থেকে অনতীবিলম্বে স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক সুমনের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। বেনাপোলের সাংবাদিক মহল কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com