শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নকলার নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

নকলা (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুরের নকলায় নবাগত (ওসি) জনাব হাবিবুর রহমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান। বুধবার (২৪সেপ্টেম্বর) বিকালে নকলা থানার অফিসকক্ষে জামাতের ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নকলা থানার নবাগত ওসি জনাব হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার আমির গোলাম সারোয়ার, সেক্রেটারি মো: শরীফ, সাবেক আমির মুফতি খাদীমুল ইসলাম, পৌর আমির মাওলানা শাহজাহান, লৎফর রহমান ফিরুজ, আতিক আলম ও নকলা প্রেসক্লারের সদস্য রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমির গোলাম সারোয়ার বলেন, জামায়াত ও ছাত্রশিবির কোনো সহিংসতা রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। আমাদের সবার চোখ কান খোলা রাখা উচিৎ, কেউ যাতে উল্টো পাল্টা সুযোগ না নিতে পারে। তারা দেশের শান্তি চায় না। জামায়াতে ইসলামী উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে। তিনি আরও বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি জামায়াত কোনো দলের ওপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় শত্রু আমাদের ভাবতো, এখন তারাসহ সাধারণ জনগণ আমাদের সবচেয়ে বেশি নিরাপদ মনে করছে এবং আমরাও সবার সার্বিক খুজ নিচ্ছি। এসময় তিনি নকলা থানার ওসিকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com