শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐশ্বরিয়ার হাতে বিয়ের আংটি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সংসার ভাঙন নিয়ে নিত্য নতুন তথ্য জানা যাচ্ছে। এ ঘটনাকে এখন পর্যন্ত সবাই গুঞ্জন বলছেন। তারপরও তাদের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিভিন্ন ধরনের রসালো গল্প শোনা যাচ্ছে। সম্প্রতি দুবাই যাত্রার সময় ঐশ্বরিয়ার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। ফলে নতুন করে এ তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা-কল্পনায় ভিন্নমাত্রা যুক্ত হয়। তবে এবার প্যারিস ফ্যাশন উইকে ঘর ভাঙার জল্পনা এক পোজেই উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া। আবারও তার হাতে দেখা গেল অভিষেকের পরানো বিয়ের সেই আংটি।
ঐশ্বরিয়া তাদের একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। সেখানকার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেরই নজরে পড়ে ঐশ্বরিয়ার হাতে তার বিয়ের আংটি না থাকার বিষয়টি। সঙ্গত কারণেই সবার মনে প্রশ্ন জাগে, ‘তবে কি অভিষেকের সঙ্গে আসলেই বিচ্ছেদ হয়ে গেছে তার? আর সেই কারণেই আংটি খুলে ফেলেছেন এ অভিনেত্রী’। অবশ্য পরে ঐশ্বরিয়া জানিয়েছিলেন তার আংটিটি সেসময় ওয়াশ করার জন্য দিয়েছিলেন।
কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সবার জল্পনা-কল্পনার উত্তর ঐশ্বরিয়া আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন ভারতের সাবেক এ বিশ্বসুন্দরী। তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিকের আবেদনময়ী সাজ। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বরিয়ার এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন। এরই ক্যাচলাইন তাতে লেখা ছিল।
অভিষেক ঐশ্বরিয়া ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধন হন। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের ঘরে কন্যা আরাধ্যার জন্ম হয়। সুখে শান্তিতেই যাচ্ছিল তাদের দিন। তবে কয়েক মাস ধরে বলিউডের ভেতরে-বাইরে শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার বেশ মনোমালিন্য দেখা দিয়েছে। এর সূত্র ধরেই অভিষেকের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এমনও শোনা গেছে, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রায়ের সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com