শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদি রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামালাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান।
২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সদর আমলী আদালতে দ-বিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নি¤œ আদালত বেগম খালেদা জিয়াকে জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরে বাদি আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com