শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা: বাণিজ্য উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় যে বাধা রয়েছে তা কমানো।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’র (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, বিগত ১৬ বছরে দেশে কোন নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোতে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি এমনিতে হয়নি। আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।
সাক্ষাৎকালে ব্যবসা সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবেনা। প্রয়োজন নাগরিকসুলভ শিষ্টাচার বোধ জাগ্রত করা।
অ্যামচ্যাম প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে নগদ সহায়তা চালুর দাবী জানান। তারা মনে করেন, এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সহাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক,রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com