বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গরমে শরীর ঠান্ডা রাখবে যে রঙের পোশাক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রোদের তাপ বাড়ছে। আবহাওয়া এখন বেশ উত্তপ্ত। প্রচ- গরমে জনজীবনও অতীষ্ট হয়ে পড়েছে। তাই এ সময় আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। একই সঙ্গে গরমে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ নজর রাখা জরুরি। যদিও এ বিষয়ে তেমন মাথা ঘামান না অনেকেই, ফলে বাইরে বের হলে গরমে অতিষ্ট হয়ে উঠতে হয়। কিছু রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে ও গরমও কম লাগে এমনটিই জানাচ্ছে এক গবেষণা।
২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের একটি দল এ বিষয়ে গবেষণা পরিচালনা করেন। গবেষণার প্রধান গবেষক তোশিয়াকি ইচিনোস এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজ’সহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান।
তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট)। মাত্র ৫ মিনিট ম্যানকুইনগুলোকে রোদে রাখার পর গবেষকরা কাপড়ের উপরিভাগের তাপমাত্রা পরীক্ষা করেন।
সবচেয়ে শীতল ও উষ্ণতম পোলো শার্টের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য লক্ষ্য করেন তারা। অনেকেই হয়তো জানেন, গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে। অন্যদিকে কালো রং অতিরিক্ত তাপ শোষণ করে।
গবেষণায় দেখা যায়, সাদা পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা গবেষণার সময় বাতাসের তাপমাত্রার সমতুল্য। অন্যদিকে কালো পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট)। গবেষকরা জানান, সাদার পরে যে রংগুলো শরীরকে শীতল রাখে সেগুলো হলুদ, ধূসর ও লাল। যদিও লাল রংকে বেশিরভাগ মানুষই ‘উষ্ণ’ রং হিসেবেই জানেন। বেগুনি রং আছে তালিকার মাঝে। তাই এটি গরম আবহাওয়ার সময় পরতে পারেন যদি এটি আপনার প্রিয় রং হয়। তবে গবেষকরা গরমে নীল, হালকা সবুজ, গাঢ় সবুজ ও কালো রংয়ের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। এই রংগুলো অধিক তাপমাত্রা শোষণ করে। সূত্র: লাইফস্টাইল এশিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com