শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

কেশবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ১৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাপক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার হিরনময় সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইপিআরসি সংস্থার ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক হোসেন, এনকেপিএসের সভাপতি শামীম আখতার প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র?্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইপিআরসি সংস্থার উদ্যোগে অনুরূপা হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com