শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মফস্বল সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশী …….. শহিদুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.শহিদুল ইসলাম বলেন,মফস্বল সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী এবং তাদের ঝুঁকিও বেশী।তাদেরকে একই সাথে রিপোর্টংসহ ক্যামেরা পার্সন স্পোর্টস অর্থনীতি ও রাজনৈতিক বিট কভার করতে হয়।সিটি পর্যায়ের সাংবাদিকদের তা করতে হয়না।তিনি সকল পর্যায়ের সাংবাদিকদের তাদের লিখনীতে সমাজের অনিয়ম দুর্নীতি ও সত্যকে তুলে ধরার আহ্বান জানান।তিনি আরও বলেন,আমরা আমাদের রিপোর্টিং এর পাশাপাশি নিজেরা সৎ ও বস্তুনিষ্ট থাকবো এবং আদর্শ প্রচারে সাহসী ভূমিকা রাখবো। গত শুক্রবার( ১১ অক্টোবর) টঙ্গিস্ত এক রেস্ট্যুরেন্টে গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত এক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে তিনি একথা বলেছেন। ফোরামের সভাপতি ও দৈনিক সংগ্রামের গাজীপুর মহানগর সংবাদদাতা গাযী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন,উপদেষ্টা মো.খায়রুল হাসান। কর্মশালায় ঝুঁকিপূর্ণ সংবাদ পরিবেশনের কৌশল বিষয়ে আলোচনা রাখেন তুর্কি সরকারি সংবাদ সংস্থার এশিয়া ব্যুরো প্রধান কামরুজ্জামান বাবুল,বিষয় ভিত্তিক আলোচনা রাখেন মুক্তকণ্ঠ টুয়েন্টি ফোর ডট কম এর প্রধান সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. সালাহউদ্দিন আইয়ূবী,ড.অধ্যাপক মো. সাইদুল হক হক প্রমূখ। এই প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com