শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রয়োজন হলে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বতীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে বর্তমান সরকার খুবই সিরিয়াস। আমি পুনরায় নিশ্চয়তা দিচ্ছি যে, যতদিন পর্যন্ত তাদের সাপোর্ট প্রয়োজন পড়বে, সরকার তা দিতে বদ্ধপরিকর। চিকিৎসা শেষে আহতদের পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকুরির ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আহতদের বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের সিদ্ধান্ত আছে, ডাক্তাররা যখন বলবেন আমাদের এখানে চিকিৎসা সম্ভব নয়, তখন আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শুনেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com