শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
আবু জাফর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি এমবিবিএস শেষ করেন ১৯৮৯ সালে, এমসিপিএস (জেনারেল সার্জারি) ১৯৯৮ সালে, এফসিপিএস করেন (জেনারেল সার্জারি) ১৯৯৯ সালে ও এমএস (শিশু সার্জারি) ২০২০ সালে।
তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান ২০১৩ সালের ১৩ নভেম্বর। কিন্তু বৈষম্যের শিকার হয়ে পরবর্তী পদোন্নতি অধ্যক্ষ গ্রেড-২ এবং ডিজি গ্রেড-১ বঞ্চিত। বর্তমান অন্তর্র্বতী সরকারের সময়ে ১৫তম এবং ১৭তম বিসিএস থেকে ডিজি, এডিজি, অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও ১৩তম বিসিএসের একজন যোগ্য কর্মকর্তা হিসেবেও পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি।
ডা. আবু জাফরকে ২০০০ সাল থেকে আট বছর ঢাকার বাইরে পদায়িত রাখা হয়। তিনি ২০০৮ সালে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। একই সঙ্গে শিশু সার্জারি এবং জেনারেল সার্জারি সর্বোচ্চ ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও ঢাকা মেডিকেলে অধ্যাপক পদে পদায়নে বাধার সম্মুখীন হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com