বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উত্তরাধিকার সুত্রে পাওনা সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে উত্তরাধিকার সুত্রে পাওনা সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হাসপাতাল মোড়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জাহিদুল ইসলাম সোহরাব। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ন্যায্য জমি অবৈধ দখলদার হতে সুবিচারের মাধ্যমে ফিরে পেতে চাই। আমার দুই দাদা ১৯২৬ সালে ক্রয়কৃত জমি টাকার প্রয়োজন হওয়ায় ২০০ টাকার বিনিময়ে ১৫ বছরের জন্য শ্রী মুহাম্মদ কালুর কাছে খাই খালাসী রেজিস্ট্রি করে দেন। কিন্তু দাদা মারা যাওয়ার পর ১৫ বছর পার হলেও তারা এ জমি ফেরত না দিয়ে ভোগদখল করতে থাকেন। জমি ফেরত দিবেন বলে কালক্ষেপন করেন। অসৎ উপায়ে অবৈধ কাগজপত্র তৈরী করে জমি ভোগ দখল করতে থাকেন। তাই, উত্তরাধিকার সুত্রে পাওনা সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com