শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজ বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ১৯তম মৃত্যুবার্ষিকী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

আজ ১৭ অক্টোবর, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বীমা শিল্পের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ১৯তম মৃত্যুবার্ষিকী। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম.এ. সামাদ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন। মূলত: জীবনবীমার একজন লিজেন্ড হয়েও তিনি সাধারণ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার উপর তিনটি এবং সাধারণ বীমার উপর একটি বই রচনা করেছেন, যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিকেল এসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাঁকে তালিকাভুক্ত করা হয়। তিনি ইউএনডিপির অধীনে বীমাশিল্পে ফেলোশীপ সংক্রান্ত অনুষ্ঠান সমূহে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এম এ সামাদ ১৯২৩ সালের ১লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com