শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রƒপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ অক্টোবর)সকাল ১০ টায় রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট এর পক্ষ থেকে উপজেলার ওসমানপুর দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। উক্ত কর্মসূচিতে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুল হকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ২টি কওমি মাদ্রাসা ও এতিম খানার প্রায় ১১০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রƒপ নির্ণয় করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন এস এম রেজাউল করিম বিপ্লব, মাহমুদুল হাসান বাবু, রিংকু, ফুয়াদ, সাব্বির হাসান, সাগর প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com