শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অসম সম্পর্ক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

বয়সে বড় নারীর প্রেমে পড়েন অনেক পুরুষই। হলিউড, বলিউডসহ বিভিন্ন তারকাদের মধ্যেও এমন প্রেম ও বিয়ের চর্চা আছে। যেমন- বলিউড দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস কিংবা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর এরা সবাই অসম বয়সী দম্পতি।
বর্তমানে এ বিষয়টি খুবই সাধারণ হয়ে উঠেছে। অনেক পুরুষ স্বীকার করেছেন এর পেছনের আসল কারণ কী? কেন তারা বয়সে বড় নারীর প্রতি আকৃষ্ট হন ও তাদেরকে সঙ্গী বা স্ত্রী হিসেবে পেতে চান।
১. বয়সে বড় নারীরা জীবন সম্পর্কে আরও বেশি পরিপক্ক ও অভিজ্ঞ হন। ফলে তারা একটি সম্পর্ক সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তোলেন।
২. বয়সের সঙ্গে সঙ্গে মানুষের আত্মবিশ্বাস ও আত্মসম্মানও বাড়ে। আর এ কারণে বয়স্কা নারীর প্রতি আকর্ষণ অনুভব করে তরুণরা। এমন নারীরা সহজে কারও সঙ্গে যুক্তিতে জড়ান না। তারা জানেন কীভাবে কঠিন সময় মোকাবিলা করতে হয়।
৩. বেশিরভাগ বয়স্ক নারীই গসিপ করেন না। যেহেতু তারা অভিজ্ঞ সেহেতু তারা জানেন কীভাবে বিষাক্ত ব্যক্তিদের সঙ্গে মোকাবিলা করতে হয়। তাই তারা হতাশা প্রকাশ করেন না।
৪. অনেক পুরুষই জানিয়েছেন, বয়সে বড় নারীরা শারীরিক সম্পর্কের বিষয়েও পরিপক্ক হন। অনেক অল্পবয়সী পুরুষ স্বীকার করেছেন, তাদের বয়স্ক সঙ্গীরা যৌনসঙ্গী হিসেবেও ভালো।
৫. নারীর পরিপক্কতার স্তর অসম সম্পর্কের মধ্যে কখনো আঁটসাঁট করে না। তারা সঙ্গীকে স্বাধীনতা দেয় ও বিশ্বাস করে।
৬. বয়স্ক নারীরা মানসিকভাবে পরিণত। সম্পর্কের একটি দুর্বল মুহূর্তে, তারা অপ্রয়োজনীয় কোনো কর্মকা- করে না যাতে পুরুষরা বিরক্তবোধ করেন। বয়স্ক নারীরা তাদের আবেগ সহজেই পরিপক্কভাবে পরিচালনা করতে পারেন।
৭. একজন অল্পবয়সী পুরুষ বয়স্ক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শেখেন ও জ্ঞানার্জন করতে পারেন। যা সাংসারিক জীবনে ব্যাপক সুবিধা দিতে পারে।
৮. বয়স্ক নারীদের প্রেমে পড়ার আরও এক কারণ হলো আর্থিক নিরাপত্তা। এ বিষয়েও অনেক পরিণত থাকে বেশি বয়সী নারীরা। জীবনসঙ্গীর বিপদের সময় পাশে দাঁড়াতে এমন নারীরাই উপযুক্ত ভূমিকা রাখেন।
৯. উভয় অংশীদার যথেষ্ট পরিপক্ক হলে সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com