বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ফারুক খানের জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আলী হায়দারের আদালত পৃথক দুই হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এছাড়া বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে ফারুককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদাবর ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে, গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া ওই দিন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব-১ ফারুককে গ্রেফতার করে। পরদিন গত ১৫ অক্টোবর আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com