শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো গতকাল শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরেক দফা বেড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬৮৮ দশমিক ৮৩ মার্কিন ডলার। গতকাল শুক্রবার সকালে তা ২ হাজার ৭০৪ দশমিক ৮৯ ডলার ছুঁয়েছে, যা কিনা সর্বকালের সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি সোনার বৃদ্ধির পেছনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বড় ব্যবধানে কমানোর বিষয়টি ভূমিকা রেখেছে। এর ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
২০১০ সালের পর সোনার দাম কখনোই এতটা বাড়েনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। সংঘাত চলছে বিশ্বের আরও অনেক দেশে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন। এদিকে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও বর্তমানে সোনার দাম বেশি। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com