শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ দিয়েছিল: ওসমান ফারুক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। গত শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরে রাজধানী শেরেবাংলানগরের একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন তিনি।
ড. ওসমান ফারুক বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেয়া হয়েছিল।
দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা করে বলে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকবো। এছাড়া অন্তর্র্বতী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে দীর্ঘ ৫ বছর পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। সর্বশেষ ২০১৯ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com