শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এলডিটির প্রেসিডেন্ট কর্নেল অলি, মহাসচিব রেদোয়ান আহমেদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কর্নেল (অব.) অলি আহমদকে প্রেসিডেন্ট ও রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন অলি আহমদ।
কমিটিতে সাবেক এমপি মো. নুরুল আলম, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মাহামুদ মোরশেদ, অধ্যক্ষ কে কিউ ই সাকলায়েন, সাবেক জেলা প্রশাসক মো. হামিদুর রহমান খান, অ্যাডভোকেট চৌধুরী এ. এম খায়রুল কবির খান পাঠান ও অধ্যাপক ওমর ফারুককে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
অধ্যাপক ড. এম এ গফুর, সিরাজ হক সিরাজ, জাফর আহমদ চৌধুরী, মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম), জাহাঙ্গীর রেজা চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ইলিয়াছ তালুকদার, এ কে এম শামশুল হক, অ্যাডভোকেট মো. মোকলেসুর রহমান, অধ্যক্ষ আবদুস সালাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপিকা শামসুন নাহার সিদ্দিকা, সৈয়দ নাজমুল আরেফিন ইসলাম (কামাল), ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আজিজ, এ.টি.এম. জাহিদ হাসনাত বুলবুল, মো. আশেকুল ইসলাম পানুকে উপদেষ্টা করা হয়েছে।
যুগ্ম মহাসচিব করা হয়েছে বিল্লাল হোসেন মিয়াজী, সালাহ উদ্দীন রাজ্জাক, রিয়াসাদ উদ্দিন, অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, অ্যাডভোকেট মোসা. উম্মে শাহিদা মাহাফুজা হককে। অধ্যক্ষ মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব), ওমর ফারুক সুমনকে সহ দপ্তর সম্পাদক এবং অধ্যক্ষ আবু তাহের, সাইদুর রহমান রূপা চৌধুরী, এস, এম শফিউল আজম জুয়েল, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট এইচ এম নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com