শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা প্রশ্ন তোলাই অবান্তর: ব্যারিস্টার আকাশ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম আকাশ বলেছেন,হাসিনা পদত্যাগ করেছেন কি না
এখন এই প্রশ্নটি তোলাই অবান্তর। গতকাল রবিবার ২৭অক্টোবর দৌলতখান উপজেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের দুঃশাসনে এদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা যাঁতাকলে পিষ্ট হয়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ছাত্র জনতার অসংখ্য প্রাণের
বিনিময়ে এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ দুঃশাসনের কবল থেকে চিরতরে মুক্তি পেয়েছে। উল্লেখ্য,ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম আকাশ ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পুত্র।
উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুমন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন জাবেদ, পৌর যুবদল নেতা আলমগীর হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়েছেন।এ সময় উপজেলা বিএনপি নেতা নাজিমুদ্দিন হাওলাদার, পৌর বিএনপি নেতা আবুল বশির, বিএনপি নেতা গোলাম কবির স্বপন, বিএনপি নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার সভার পরে যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com