শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তহুরার হ্যাটট্রিক, ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে ৭-১ ব্যবধানে। প্রথমার্ধে জোড়া গোল করা তহুরা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। সপ্তম গোলটি করেছেন মাসুরা পারভীন।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল। শুরু থেকে গোলের জন্য মরিয়া সাবিনারা সফল হন অষ্টম মিনিটেই। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার কোনাকুনি শটে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।
ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা নিজেদের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের দুই গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪১ মিনিটে ভুটান একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-১ করে। সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।
বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর। ২০২২ সালের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com