বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসরায়েলকে কীভাবে জবাব দেওয়া হবে তা কর্মকর্তারা ঠিক করবে: খামেনি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের কাছে কীভাবে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে তা কর্মকর্তাদের নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দুই রাত আগে ইসরায়েলের চালানো হামলাকে ছোট বা বেশি বড় করে দেখা উচিত নয়। খামেনি বলেন, ইরানের ক্ষমতা ইসরায়েলকে প্রদর্শন করা উচিত। তবে সে সিদ্ধান্ত কর্মকর্তাদের নেওয়া উচিত।
প্রতিশোধ নিতে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালানো হয়েছে। তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, পূর্বের হুঁশিয়ারি সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। যার জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল। সূত্র: রয়টার্স, প্রেসটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com