শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন ঠিকানায় আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার (ঢাকা) শাখার শুভ উদ্বোধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বৃহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার শাখা। রবিবার পুরাতন ঢাকার চকবাজারে অবস্থিত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম, হেড অফ অপারেশনস্ জনাব হেলাল আহমেদ, শাখা ব্যবস্থাপক জনাব এম এ ইয়াসিন আরাফাত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, দীর্ঘ ৪০ বছর ধরে এই শাখার মাধ্যমে চকবাজার অঞ্চলে গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে গ্রাহকদের আরো নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আইএফআইসি প্রতিটি গ্রাহককে তার প্রয়োজন অনুসারে সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট। সবশেষে আইএফআইসি ব্যাংকের সাথে থাকার জন্য তিনি গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com