বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বিয়ে করলেন মডেল সুজানা জাফর। তার বরের নাম জায়াদ সাইফ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ ওই ভিডিওতে এক ঝলক দেখা গেছে সুজানার স্বামীকেও। ওই ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেসব মন্তব্যের জবাবও দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বছরের বেশিভাগ সময় দেশের বাইরে কাটে সুজানার। বাংলাদেশের পাশাপাশি তিনি আরব আমিরাতেরও নাগরিক। সর্বশেষ জানা যায়, ফ্যাশন হাউজের ব্যবসা নিয়েই সময় কাটছে এই মডেলের। তার হাউজের বেশির ভাগ জিনিস তিনি দুবাই থেকে নিয়ে আসেন। পাশাপাশি নিজেও ডিজাইন করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিছক নিজের ভালোলাগা থেকেই পোশাক ডিজাইন করছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাকে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরু করার মাস তিনেকের মাথায় তাদের মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর বিনোদন অঙ্গনকে বিদায় জানান সুজানা। সেসময় ব্যবসা ও ধর্মকর্মে মনযোগ দিয়েছিলেন তিনি। নতুন করে আবারও তার বিয়ের খবর পাওয়া গেল সামাজিক মাধ্যম মারফত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com